1 Answers
এটিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা দেহের সতেজতা বজায় রাখে। রমজানে আমাদের ইফতারের টেবিলে এই ফলটি থাকা অবশ্যই জরুরি কারন এটি দ্রুত দেহের পানির চাহিদা পুরন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।তাছড়াও এতে রয়েছে মিনারেল যেমন: পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি। এগুলো ইলেকট্রলাইটস্ এর ভারসম্য ঠিক করে এবং সতেজতাও ফেরায়। উচ্চরক্তচাপ কমাতে: যেহেতু এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। চোখের জ্যোতী বাড়াতে: এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-এ এবং বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ওজন কমাতে: ফুটির বীজ এ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমাতে সাহায্য করে। আর যেহেতু এতে রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম এটি পেটের মেদ কমাতে সাহায্য করে। গর্ভবতী মায়ের জন্য: এতে রয়েছে প্রচুর পরিমানে ফলেট যা দেহে পানি জমতে দেয়না যেহেতু অতিরিক্ত সোডিয়াম দেহ থেকে বের করতে সাহায্য করে। সুন্দর ঘুমের জন্য: এটি স্নায়ু ও দেহের কোষকলাকে এমনভাবে বিশ্রাম দেয় যা সুন্দর ঘুমের জন্য সহায়ক। আলসার এর চিকিৎসায়: এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন- সি যা আলসার প্রতিরোধে ও এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy