1 Answers

বেশীরভাগ ক্ষেত্রেই বয়স-সংক্রান্ত স্মৃতিশক্তি কমে যাওয়া হল মস্তিষ্কের ক্রিয়ার গতি কমে যাওয়ার ফল। এছাড়া অন্যান্য কারণগুলি হল: হিপ্পোক্যাম্পাস (একটি ছোটো অঙ্গ যা মস্তিষ্কের মধ্যে থাকে যা আবেগ এবং বহুদিনের স্মৃতি নিয়ন্ত্রণ করে) এর ক্রমাগত অবনতি। হরমোনের পরিবর্তন। মস্তিষ্কের মধ্যে রক্তের প্রবাহ কমে যাওয়া। তাছাড়াও আরো কিছু কারণ এই রোগ হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো হলো: মাদকাসক্তি। মস্তিষ্কের রোগ। ভিটামিন বি12 এর অভাব। থাইরয়েডের সমস্যা। আবেগগত সমস্যা, যেমন বিষন্নতা এবং মানসিক চাপ। মাথায় আঘাত লাগা। ঘুমের ওষুধ, পেশীর শিথিলতার ওষুধ, অবসাদহীনতার ওষুধ, রক্তচাপ কমানোর ওষুধ বা অন্য কোন ওষুধ সেবন যা কোনো ব্যক্তির মধ্যে অসামঞ্জস্য ও বিভ্রান্তিমূলক আচরণের সৃষ্টি করে।

6283 views Answered

Related Questions

Next steps