1 Answers
প্রাথমিক অবস্থায়, সিওপিডি হয়েছে কি না তা বুঝতে পারা সহজ হয় না কারণ উপসর্গগুলি বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাস-প্রশ্বাসজনিত অন্যান্য সমস্যার মতোই মনে হয়। সিওপিডি-র সাধারণ উপসর্গগুলি হল: শ্বাস নিতে অসুবিধা কাশি অত্যাধিক শ্লেষ্মা ক্ষরণ শ্বাস নেবার সময় বুকে সাঁইসাঁই শব্দ হওয়া বুকে চাপ অনুভব ঠোঁট অথবা হাতের নখের রঙ নীলচে হয়ে যাওয়া ক্লান্তি অকারণে ওজন হ্রাস পায়ের নীচের দিকে ইডিমা বা শোথ সিওপিডি হল ফুসফুসের তিনটি প্রগতিশীল সমস্যা – দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস, এমফিসেমা, এবং স্থায়ীভাবে শ্বাসকষ্ট। কোনো ব্যক্তির দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস হলে তার উপসর্গগুলি হবে একনাগাড়ে কাশি আর তার সঙ্গে শ্লেষ্মা ক্ষরণ। এফিসেমার ক্ষেত্রে, অ্যালভিওলাই (ফুসফুসের মধ্যে থাকা ছোটো ছোটো বায়ুথলি) আক্রান্ত হয় এবং বিভিন্ন বায়বীয় অস্বস্তিকারক পদার্থের কারণে ধবংস হয়ে যায়, যেমন, সিগারেটের ধোঁয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy