1 Answers

সেপসিস বা রক্তে ইনফেকশান অনেকগুলি লক্ষণ এবং উপসর্গের সাথে জড়িত, ফলে রোগ নির্ণয় করা অসুবিধাজনক। অবশ্য, সংক্রমণের উৎস থাকুক বা না থাকুক তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসর্গকে নির্ণায়ক বলে মনে করা হয়। এই উপসর্গগুলি হল: শরীরের তাপমাত্রা উঁচু বা কম রক্তে ইনফেকশানের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে বা কমে যেতে পারে। তাপমাত্রা 38° সেলসিয়াসের বেশি হতে পারে, ফলে জ্বর হয়, অথবা 36° সেলসিয়াসের নিচে চলে যেতে পারে, ফলে কাঁপুনি হয়। হৃৎস্পন্দনের হার বৃদ্ধি স্বাভাবিক হৃৎস্পন্দনের হার মানে এক মিনিট সময়ে হৃদয় কতবার ধুক ধুক করে। স্বাভাবিক হৃৎস্পন্দনের হার হল প্রতি মিনিটে 60-100 বার। মিনিটে 100 বারের বেশি হলে মনে করা হয় হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পেয়েছে, যাকে ডাক্তারি পরিভাষায় ট্যাকিকার্ডিয়া বলা হয়। শ্বাসের হার বৃদ্ধি শ্বাসের হার, যাকে শ্বাসপ্রশ্বাসের হারও বলা হয়, তা হল একজন মানুষ এক মিনিটে যতবার শ্বাস নেয়। স্বাভাবিক শ্বাসের হার হল প্রতি মিনিটে 16-20 বার। সেপসিস হলে শ্বাসের হার বেড়ে গিয়ে প্রতি মিনিটে 20 বেশি বারও হয়।

8182 views Answered

Related Questions

Next steps