1 Answers

পেশির ব্যাথার চিকিৎসা প্রাথমিকভাবে ব্যাথার মূল কারণ এবং যেখানে পেশির ব্যাথা হয়েছে সেখানকার অবস্থার ওপর নির্ভর করে। আঘাতের কারণে পেশির ব্যাথা হলে চিকিৎসক শারীরিক কাজকর্মের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারেন যাতে স্বাভাবিকভাবে পেশির ব্যাথার উপশম হয়। কোনও ক্ষেত্রে নিরাময়ের গতি ত্বরান্বিত করতে ক্রাচ অথবা ব্রেসের মত উপকরণ ব্যবহার করা জরুরি হতে পারে। পেশিতে টান ধরলে এবং বারবার পেশিতে যন্ত্রণা হলে মাসল রিল্যাক্স্যান্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হতে পারে। ভিন্নধর্মী চিকিৎসায় নন-স্টেরোডিয়্যাল প্রদাহ-রোধী অ্যান্টি ইনফ্লেমটরি (NSAIDs) ওষুধ যেমন আইবুপ্রোফেন এবং ডাইক্লোফেন্যাক ব্যবহার করা যেতে পারে। সরাসরি ওষুধের দোকান থেকে ব্যাথা কমানোর ওষুধ সীমিত সময়ের জন্য ব্যাথা কমাতে সাহায্য করে। ব্যাথা কমানোর ওষুধ প্রদাহ বা ফোলা কমায়। অনেক সময় পায়ে আঘাতজনিত কারণে ব্যাথার জন্য এই ওষুধগুলি প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। তবে আপনি যদি কোনও স্বাস্থ্য সমস্যায় ভোগেন তাহলে প্রায়ই ব্যাথা কমানোর ওষুধে স্থায়ী ফল দেবে না।      পেশির ব্যাথা কমাবার আর একটি সহজ উপায় হল হিটিং প্যাড ব্যবহার করা। পেশিতে খিল বা  টান ধরলে ব্যাথা কমানোর জন্য প্রায়শই হিটিং প্যাড এবং হট ওয়াটার বটল ব্যবহার করা হয়। ঋতুস্রাবের সময় জরায়ুতে পেশি সঙ্কোচনের জন্য যে টান ধরে তা থেকে আরাম পেতেও হিটিং প্যাড সাহায্য করে। আক্রান্ত এলাকার ওপরে হিটিং প্যাড রাখা হয়। দিনের মধ্যে একাধিক বার হিটিং প্যাড ব্যবহার করা যেতে পারে।  পেশির ব্যাথা সাময়িক কমাতে প্রায়শই মলম ব্যবহার করা হয়। এই মলমগুলিতে যে ওষুধ থাকে তা ত্বকের মধ্যে শোষিত হয়ে যায় এবং ত্বকের নিচে ফোলা কমিয়ে অবিলম্বে আরাম দেয়। হাল্কা এবং মাঝারি ধরনের পেশির ব্যাথাতে মলমগুলি খুব ভাল কাজ দেয় এবং সাধারণত পা, পিঠ, এবং কাঁধের ওপরে লাগানো হয়। যদি পিঠের নিচের দিকে ব্যাথা দীর্ঘস্থায়ী হয় তার চিকিৎসা করা হয় একযোগে ব্যায়াম, ফিজিওথেরাপি এবং যন্ত্রণা নিরোধক ওষুধের সাহায্যে। কোনও কোনও ব্যক্তি জানান, আকুপাংচারের সাহায্যে তাঁরা আরাম পেয়েছেন। যখন এ সমস্ত চিকিৎসা কাজে লাগে না সেখানে অস্ত্রোপচারের সুপারিশ করা হতে পারে। ফাইব্রমায়ালজা হলে তার চিকিৎসার জন্য ফিজিওথেরাপি, এবং সাইকোলজিক্যাল থেরাপির (একজন পেশাদার কাউন্সেলারের সাহায্যে) সঙ্গে যন্ত্রণা নিরোধক ওষুধ ব্যবহার করা হয়।     

7112 views Answered

Next steps