1 Answers
পায়ের ব্যথার প্রকারে উপরে এর লক্ষণগুলি নির্ভর করে, যেমন: পায়ের ব্যথার লক্ষণগুলির মধ্য রয়েছে: গোড়ালি ব্যথা গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত সরু এবং লম্বা লিগামেন্টটির প্রদাহকে প্ল্যানটার ফ্যাসাইটিস বলা হয়। গোড়ালির বৃদ্ধি (ক্যালসিয়াম জমে গিয়ে হাড় বড় হয়ে যাওয়া) হলে অথবা লিগামেন্টগুলিতে অতিরিক্ত চাপ পড়লে লিগামেন্টগুলিতে টান পড়ে এবং আঘাত লাগে, ফলে গোড়ালি ব্যথা হয়। নিম্ন লিখিত উপসর্গগুলি দেখা দিতে পারে: গোড়ালি বা পায়ের পাতার মাঝখানে ব্যথা। অনেকক্ষণ শুয়ে থাকার পর (ঘুম থেকে ওঠার পর) বা বসে থাকার পর উঠে দাঁড়িয়ে প্রথম কয়েকটি পদক্ষেপের ফেলার সময় গোড়ালিতে অসহ্য ব্যথা লাগে। কয়েক পা চলার পর ব্যথা কমতে থাকে। ব্যায়াম করার পর বা অনেক্ষণ হাঁটার পর বা ওই রকমের কোন কাজের পর ব্যথা বেড়ে যায়। ব্যথার সাথে শিরশিরানি বা অসাড়তাও বোধ হতে পারে। আচিলেস টেনডিনাইটিস যে টেনডনটি গোড়ালি আর পায়ের মধ্যে সংযোগ রাখে তার প্রদাহকে আচিলেস টেনডিনাইটিস বলা হয়। পায়ের গুলির পেশীর শেষ প্রান্ত উপরের দিকে উঠে গিয়ে আচিলেস টেনডন তৈরি হয়। হাঁটা, লাফানো এবং দৌড়ানোর সময়ে পা নিচের দিকে নামাতে আচিলেস টেনডন সাহায্য করে। অত্যধিক হাঁটা, বা দৌড়ানো, পায়ের গুলির পেশী শক্ত হয়ে যাওয়া।, শক্ত জমির উপরে দৌড়ানো, লাফানো এবং এই রকমের অন্যান্য কার্যক্রমের ফলে টেনডনের প্রদাহ হয়। ফ্ল্যাট ফিট, জুতোর নাল এবং আর্থ্রাইটিস আচিলেস টেনডনের প্রদাহ কারণ হয়। নিম্ন লিখিত উপসর্গগুলি দেখা যেতে পারে: পায়ের গোড়ালির উপরে এবং আচিলেস টেনডনে ব্যথা হয়। হাঁটা এবং দৌড়ানোর মত কার্যক্রমের জন্য শক্ত হয়ে যায় এবং ব্যথা বৃদ্ধি পায়। পায়ের উপরে দাড়ান কষ্টকর হয়ে ওঠে। গোড়ালিতে ব্যাথা এবং ফোলা হয়। মধ্য পাতায় ব্যথা পায়ের পাতার মধ্যবর্তী স্থানের ব্যথাকে মেটাটারসালজিয়া বলা হয়। সঠিক জুতো না পড়া, আর্থ্রাইটিস এবং অত্যধিক খেলাধুলার কারণে গোড়ালি আর আঙুলের মধ্যবর্তী জায়গার হাড়ে ব্যথা হয়। স্থূলতা, চ্যাপটা পায়ের পাতা, ধনুকাকৃতির পায়ের পাতা, আর্থ্রাইটিস, বাত, বুনিয়নস (পায়ের বুড়ো আঙুলের প্রথম গাঁটে বেদনাদায়ক ফোলা), হ্যামারটো (পায়ের পাতা স্থায়ী ভাবে নিচের দিকে বেঁকে থাকা), মর্টনএর নিউরোমা (ক্যান্সার নয় এমন একটি ফোলা যা নার্ভকে চাপ দেয়), ফেটে যাওয়া এবং বয়স্কদের মধুমেহ থেকে মেটাটারসালজিয়া হয়। এর উপসর্গগুলি হল: একটি বা দুটি পায়েই, জ্বালা এবং ব্যথার অনুভূতি, বিশেষত পায়ের আঙুলের দিকে। পায়ের নিচে পাথর থাকার মত অনুভূতি। গুলি লাগার মত ব্যথা এবং তার সাথে শির শিরা করা ব্যথা এবং অসাড়তা। দাড়িয়ে থাকলে বা হাঁটতে থাকলে ব্যথা বেড়ে যায়। পাতার সামনের দিকে ব্যথা কতকগুলি সাধারণ সমস্যা, যেমন বাড়তে থাকা পায়ের নখ, ভেরুসে বা আব, নখে ও ত্বকে ছত্রাকের সংক্রমণ, (এ্যথলেটস ফুট), কড়া, এবং ক্যালোসাইটস (মোটা ও শক্ত চামড়া), বুনিয়নস, হ্যামার টো, ক্ল ফুট এবং বাত পায়ের পাতের সামনের অংশকে প্রভাবিত করে। সাধারণত যে লক্ষণগুলি দেখা যায়, সেগুলি হল: প্রভাবিত জায়গা ফুলে যাওয়া, খস খসে হয়ে যাওয়া এবং সাথে ধক ধক করা ব্যথা সাধারণত হয় যখন পায়ের নখ ভিতর দিকে বাড়তে থাকে এবং বাত থাকে। বাত হচ্ছে হাড়ের প্রদাহ, বিশেষত পায়ের বুড়ো আঙুলের। পায়ের পাতার বিকৃতি থেকেও ব্যথা হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy