1 Answers
চিকিৎসা চিকিত্সা সংক্রমণ জটিল না হলে এন্টিবায়োটিকগুলির একটি সংক্ষিপ্ত কোর্স দেওয়া হয়। প্রস্রাব করার সময় ব্যথা ও জ্বালা বোধ হলে এন্টিবায়োটিকের সাথে কখনও কখনও ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। কিছু অবস্থায় 6 মাস ধরে কম মাত্রায় এন্টিবায়োটিক দেওয়া হয়। যে মহিলাদের রজোবন্ধ হয়ে গিয়েছে তাদের এস্ট্রোজেন হরমোন চিকিৎসার দরকার হতে পারে। শল্য চিকিৎসা এন্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধে রোগ নিরাময় না হলে অস্ত্রোপচার করতে হতে পারে। কিডনি থেকে বড় পাথর বার করা, ব্লকেজ বা টিউমার বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচার করতে হতে পারে। জীবনধারার ব্যবস্থাপনা প্রস্রাবের অস্বস্তি হ্রাস করতে নিম্ন লিখিত পরামর্শগুলি কাজে লাগবে: জল পান করুন প্রতিদিন 10 থেকে 12 গ্লাস জল পান করুন। এতে প্রস্রাব পাতলা থাকবে এবং প্রস্রাবের সাথে বিষাক্ত পদার্থ বেড়িয়ে যাবে। হিটিং প্যাড ব্যবহার করুন মূত্রস্থলী এবং তার আসে পাশের জায়গার ব্যথা কমাতে হিটিং প্যাড ব্যবহার করুন। ক্যাফিন এবং অন্যান্য উদ্দীপক এড়িয়ে চলুন ক্যাফিন বা মদ মূত্রস্থলীর অস্বস্তির কারণ হতে পারে। এর ফলে বারে বারে প্রস্রাবের বেগ আসবে। কাজেই, যতদিন পর্যন্ত না সংক্রমণ সম্পূর্ণ ভাবে নিরাময় হচ্ছে তত দিন এইগুলি এড়িয়ে চলাই ভাল। সুষম খাদ্য খান তাজা ফল এবং সবজির সুষম খাদ্য খান। চর্বিযুক্ত খাবার খেলে মোটা হতে পারেন। এতে প্রোস্টেটএর রোগ হতে পারে। ভেষজ সম্পূরক খাদ্য চেষ্টা করুন কিছু কিছু ভেষজ পণ্য, যেমন রাই ঘাস এবং ক্র্যানবেরির রস, মূত্রনালির সংক্রমণ কমায়। ভেষজ পণ্য খাওয়া শুরু করার আগে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন।