1 Answers

হুপিং কাশি একটি ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ যা বর্ডিটেলা পার্টুসিস নামক জীবাণুর দ্বারা সৃষ্ট। এই ব্যাকটেরিয়া ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং বায়ু চলাচলের পথে ফোলাভাব ও অস্বস্তির সৃষ্টি করে, বিশেষত প্রধান শ্বাসনালী ও তার দুটি শাখায়, যার ফলে বিভিন্ন শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা সৃষ্টি হয়। সংক্রমণটি অত্যন্ত ছোঁয়াচে এবং যখন সংক্রামিত ব্যক্তি কাশে অথবা হাঁচে এবং একটি সুস্থ ব্যক্তির সাথে সরাসরি সংস্পর্শে আসে তখন নাক, মুখ অথবা চোখের মাধ্যমে সংক্রমণটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে।

6740 views Answered

Next steps