1 Answers

উপসর্গগুলির অবস্থা আরও খারাপ হওয়ার আগে অবিলম্বে চিকিৎসার (মেডিক্যাল)  সহায়তা পাওয়া অত্যন্ত জরুরি। আপনি চিকিৎসার যে স্বাভাবিক পথে যেতে পারেন তা নীচে বর্ণনা করা হলঃ     মৌখিক (মুখের মাধ্যমে নেওয়া) অ্যান্টিবায়োটিকস (জীবাণু-প্রতিরোধক) যখন আপনি চিকিৎসার জন্য সাহায্য চান এবং রোগনির্ণয় প্রথমদিকেই করা হয়, 7-14 দিনের জন্য অ্যান্টিবায়োটিকস-এর (অণুজীবগুলির (মাইক্রোঅর্গানিজমস) বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে) একটা মৌখিক ক্রমের (কোর্স) বিধান দেওয়া হবে। আপনার উপসর্গগুলি হয়তো ওষুধ নেওয়ার 2-3 দিনের মধ্যে মিলিয়ে যেতে পারে, কিন্তু এটা পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিকস নেওয়া বন্ধ করবেন না কারণ এটা আপনার শরীর থেকে জীবাণুগুলি সম্পূর্ণভাবে দূর করতে সাহায্য করবে।      তরল পদার্থ পুনঃস্থাপন আপনার জলশূন্য অবস্থা (শরীর থেকে তরল পদার্থ কমে যাওয়া) উন্নত করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে তরল পদার্থ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। গোড়াতেই রোগনির্ণয় হলে সাধারণতঃ হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হয়না এবং রোগীকে অ্যান্টিবায়োটিকস-এর কোর্স চালিয়ে যাবার জন্য বাড়িতে নিয়ে যাওয়া যেতে পারে।     হাসপাতালে ভর্তি হওয়া কোন কারণবশতঃ যখন আপনার চিকিৎসা বিলম্বিত (দেরি) হয় কিংবা অ্যান্টিবায়োটিকস-এর সম্পূর্ণ কোর্স নেওয়ার পরেও উপসর্গগুলি দূর হয়না, অথবা উপসর্গগুলির অবস্থা আরও খারাপ হয়, আপনার অবস্থা পর্যবেক্ষণের জন্য চিকিৎসক হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিতে পারেন। যদি আপনার অবস্থা গুরুতর হয়, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হবে। এটা অ্যান্টিবায়োটিকটাকে দ্রুততর কাজ করতে এবং আপনার উপসর্গগুলির তীব্রতা কমাতে সাহায্য করবে। শিরায় দেওয়ার [ইন্ট্রাভেনাস] (ড্রিপস) পথ ব্যবহার করেও তরল এবং ইলেক্ট্রোলাইট পুনঃস্থাপন করা হয়।       দ্বিতীয়বার মল পরীক্ষা সম্পূর্ণ চিকিৎসার পর, একটা দ্বিতীয় মল পরীক্ষা করা হয় এটা নিশ্চিত করতে যে আপনি মলে আর টাইফয়েডের জীবাণুগুলি নিঃসরণ (বার) করছেন না। যদি পরীক্ষা সদর্থক হয় (জীবাণু উপস্থিত থাকে) তাহলে আপনাকে টাইফয়েড জীবাণুর একজন বাহক (ক্যারিয়ার) হিসাবে গণ্য করা হবে। আপনাকে আর একটা 28-দিনের মৌখিক অ্যান্টিবায়োটিকস-এর কোর্স দেওয়া হবে এবং তারপর একটা চূড়ান্ত মল পরীক্ষা হবে।   

7956 views