1 Answers
ডেঙ্গু জ্বর কে কখনও অবহেলা করা উচিত নয়। যদি ডেঙ্গু জ্বরে প্রমাণ মিলে যায় তাহলে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত। ডেঙ্গু জ্বরের পর কী কী করণীয় পালন তা চিকিৎসকের কাছে জেনে নিতে হবে। কেণনা ডেঙ্গু জ্বরের পরের সময় গুলো ব্যক্তির জন্য বেশি আশঙ্খাজনক হয়। তাই জেনে নিন ডেঙ্গু জ্বরের পর কী কী করণীয় পালন করা উচিত। পূর্ণ বিশ্রামে থাকুনঃ ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ন বিশ্রামে থাকতে হবে। অধিক পরিমাণ পরিশ্রম থেকে নিজেকে বিরত রাখুন। কখন হাসপাতালে ভর্তি হবেনঃ ডেঙ্গু জ্বর হলেই হাসপাতালে ভর্তি হতে হবে তা নয়। ডেঙ্গু জ্বরের তিনটি স্তর আছে। ১) এ, ২) বি, ৩) সি। এ স্তরের রোগীদের কে হাসপাতারে ভর্তি না হওয়াই ভালো। বি স্তরের রোগীদের যদি বিভিন্ন উপর্সগ দেখা যায় যেমন- রক্তচাপ কম, শরীর ঠান্ডা হওয়া, জন্ডিস ইত্যাদি উপসর্গ দেয়া দিলে হাসপাতালে ভর্তি হতে হবে। যা যা খাবেনঃ ডেঙ্গু জ্বর হলে প্রচুর পরিমাণে তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। তরলজাতীয় ববলতে যেমন- ফলের জুস, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি এবং যে কোন প্রকার ভাজা পোড়া থেকে বিরত থাকতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy