1 Answers
সারা বিশ্বে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ হল হাম যা এক ভীষণ রকম ছোঁয়াচে ভাইরাল সংক্রমণ। যদিও উন্নত দেশে হামের টিকার কার্যকারিতার জন্য এই সংক্রমণ বিরল, নিজেদের অজান্তেই ভাইরাস বহন করে সফররত পর্যটকেরা সে দেশে গেলে সেখানকার কোনও ছোট এলাকায় রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বয়স ব্যতিরেকে যে কোনও ব্যক্তি, যাঁর টিকা নেওয়া হয়নি বা আগে কখনও এই সংক্রমণ হয়নি, তিনি সংক্রমিত হতে পারেন। তবে সাধারণত এটি শিশুদেরই হয়ে থাকে। একবার সংক্রমণ হয়ে গেলে সারা জীবনের জন্য সেই ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা জন্মে যায়।
6574 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy