1 Answers

ধরণ বা প্রকারের উপর ভিত্তি করে, ফ্যাটি লিভার রোগ সামলানো নিম্নরূপ হয়ঃ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস (এনএএসএইচ) অথবা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি)-এর জন্য কোনও নির্দিষ্ট ওষুধ নেই। অবস্থাটার লক্ষণ যাঁদের মধ্যে নির্ণীত হয়েছে তাঁদের ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওজন কমানো লিভারে চর্বি জমা কমাতে সাহায্য করে, প্রদাহ এবং ফাইব্রোসিস কমায়।    শারীরিক কাজকর্ম লিভারের চর্বিসহ সামগ্রিক শরীরের চর্বি ক্ষয় করতে সাহায্য করে, এবং অবস্থাটার (রোগ) ব্যাপারে সাহায্য করে। গবেষণাগুলি দেখিয়েছে যে শুধুমাত্র সক্রিয় হওয়া  এনএএফএলডি-এর উপর একটা কার্যকর প্রভাব ফেলে, এমনকি যদি কাজকর্মের মাত্রা প্রস্তাবিত মাত্রার নীচেও হয়।     আপনি যে ওষুধগুলো নিচ্ছেন ডাক্তার সেগুলোর মূল্যায়ন করতে পারেন এবং আপনাকে কিছু ওষুধ পরিবর্তন করতে বা বন্ধ করতে বলতে পারেন। আপনার ডাক্তারের অনুমোদন ছাড়া নিজের থেকে কোনও ওষুধ নেওয়া বন্ধ করবেন না যেহেতু এটা অন্যান্য জটিলতার দিকে নিয়ে যেতে পারে এবং আপনার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক প্রমাণিত হতে পারে।   এটা বোঝা জরুরি যে এনএএফএলডি চিকিৎসার জন্য কোনও অনুমোদিত ওষুধ নেই কিন্তু ক্রমবর্ধমান প্রমাণ আছে যা ইঙ্গিত দেয় যে কিছু ওষুধ যা ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সেগুলো এবং ভিটামিনগুলো অবস্থাটায় সাহায্য করতে পারে। যাই হোক, কোনও সিদ্ধান্ত টানার আগে অধিকতর গবেষণা প্রয়োজন।    অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির অন্যতম হচ্ছে অ্যালকোহল থেকে সম্পূর্ণ বিরত থাকা। যেসমস্ত মানুষের অ্যালকোহল গ্রহণ বন্ধ করা নিয়ে সমস্যা থাকে তাঁদের জন্য থেরাপির পরামর্শ দেওয়া হতে পারে।      অ্যালকোহলের জন্য তীব্র আকাঙ্ক্ষা কমাতে কিংবা যদি আপনি অ্যালকোহল পান করেন আপনাকে অসুস্থ অনুভব করানোর দ্বারা কিছু ওষুধ অ্যালকোহল নেওয়া বন্ধ করতে সাহায্য করে।   জীবনধারা সামলানো যদি আপনি ফ্যাটি লিভার রোগ আছে বলে চিহ্নিত হন, জীবনধারায় কতগুলো পরিবর্তন আছে যা অবস্থাটা আরও বেশি কার্যকরভাবে সামলানোর জন্য আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। এগুলোর মধ্যে আছেঃ  আপনার খাদ্যতালিকায় তাজা ফল এবং শাকসবজির 3-4 ভাগ সামিল করুন। অত্যধিক চিনি এবং লবণ গ্রহণ এড়িয়ে চলুন এবং প্রক্রিয়াজাত খাবারের বদলে দানাশস্য বেছে নিন।   স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিন এবং সেগুলোর বদলে মনোআনস্যাচুরেটেড ফ্যাট এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট ঢোকান, বিশেষ করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা এনএএফএলডি-এর সাথে যুক্ত হার্টের অসুখগুলোর সম্ভাবনা কমায়।   আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং লিভারে জমা চর্বি কমাতে নিয়মিতভাবে ব্যায়াম করুন।  যদি আপনি ভিটামিন, অথবা বিকল্প ভেষজ ওষুধ খাবারের সম্পূরকগুলি নেন তাহলে আপনার ডাক্তারের সাথে এব্যাপারে কথা বলা খুব জরুরি এবং তাঁর পরামর্শ নিন। কিছু ভেষজ ওষুধ আপনার লিভারে ক্ষতি সৃষ্টি করতে পারে।   ক্ষতিগ্রস্ত লিভার থাকা ব্যক্তিরা কয়েকটি সংক্রমণ এবং নিউমোককাল অসুখের প্রতি বেশি প্রবণ হন। এটা জরুরি যে ফ্যাটি লিভার থাকা ব্যক্তিরা হেপাটাইটিস এ এবং বি, ফ্লু, এবং নিউমোককাল অসুখগুলির টিকা নিন। ফ্যাটি লিভার থাকা ব্যক্তিদের পক্ষে হেপাটাইটিস অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং এমনকি তা লিভার বিকলতার দিকে নিয়ে যেতে পারে। 

3869 views

Related Questions