1 Answers
এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়া হল ডেটাবেজ সর্টিং । আর ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে ডেটার সূচি প্রণয়ন করা সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ : সর্টিং ১. এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়াকে ডেটাবেজ সর্টিং বলে। ২. ডেটাবেজ সর্টিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজিয়ে উপস্থাপন করা । ৩. ডেটাবেজ সর্টিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় না ফলে সংরক্ষণের জন্য নতুন মেমরিরও প্রয়োজন হয় না । ইনডেক্সিং ১. ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে ডেটার সূচি প্রণয়ন করা ২. ডেটাবেজ ইনডেক্সিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে দ্রুত কাঙ্খিত ডেটা খুজে পাওয়া । ৩. ডেটাবেজ ইনডেক্সিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় এবং ফাইলটি সংরক্ষণের জন্য নতুন মেমরির প্রয়োজন হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy