1 Answers

পরিপাক নালীর অন্তর্নিহিত গোলমালের উপসর্গ হল উদরাময় রোগ।  অবশ্য, এর সাথে অন্যান্য লক্ষণও থাকতে পারে: পেটের পেশীর সংকোচন। পেট ব্যথা। পেট ফোলা। তৃষ্ণা বৃদ্ধি পাওয়া। ওজন হ্রাস হওয়া। জ্বর। বমি বমি ভাব। হঠাৎ মলের বেগ আসা। পাতলা মলের সাথে আরও গুরুতর উপসর্গ জড়িত থাকতে পারে। যেমন: মলে রক্তের উপস্থিতি। ক্রমাগত বমি করা। জল-বিয়োজন। যদি নিচের উপসর্গগুলি হয়, তাহলে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিৎ: উদরাময় দুই দিনের বেশি সময় ধরে চলতে থাকে। জল-বিয়োজনের লক্ষণ দেখা যাচ্ছে। পেটে বা মলদ্বারে গুরুতর ব্যথা। মল কালো রঙের বা রক্তাক্ত। জ্বর হয়েছে, দেহের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি। খুব অল্পবয়সী বাচ্চাদের পাতলা মল হতে থাকলে খুব দ্রুত তাদের জল-বিয়োজনের হতে পারে। অতএব, যদি 24 ঘণ্টার মধ্যে অবস্থার উন্নতি না হয়, তাহলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিৎ।

8830 views Answered

Next steps