1 Answers

বাংলাদেশের অর্থনীতি অনগ্রসর না বলে বলা উচিত উন্নয়নশীল। বহু দেশের তূলনায় আমরা পিছিয়ে আছি, কিন্তু বসে নেই, আমরাও আগাচ্ছি। আমাদের বহু সমস্যা আছে, কিন্তু বহুতর সমাধানও আছে। আমাদের আছে বিশাল এক টগবগে তরুণ প্রজন্ম, যারা অসাধ্য সাধন করতে চায়। আমাদের বাপ-দাদারা যা করতে পারেননি আমরা তা পেরেছি। আমরা যা পারিনি, আমাদের সন্তানরা সেটা পারবে। আশা ছেড়ে দেবেন না, বরং নিত্যনতুন উপায় খুঁজে বার করুন সামনে এগিয়ে যাওয়ার। আমরা অগ্রসরমান, অনগ্রসর বলে আমাদেরকে নিরুৎসাহিত করবেন না।

7011 views Answered

Next steps