1 Answers

তথ্য বহুল রচনায় হলো প্রবন্ধ। যেখানে কোন চরিত্র থাকবে না।প্রবন্ধের ইংরেজী প্রতিশব্দ হলো  Essay  প্রবন্ধ শব্দের মূলানুগ অর্থ প্রকৃষ্ট বন্ধন যার, বাংলায় রচনা মাত্রই প্রবন্ধ। ‘নির্দিষ্ট বন্ধন যার’ সেটি নিবন্ধ। প্রকৃষ্টতার উল্লেখ না থাকলেও নিবন্ধ প্রকৃষ্ট বন্ধনমন্দ্রিত অপেক্ষাকৃত স্বল্প অবয়বের একটি প্রবন্ধ। যেখানে লেখক একটি নির্দিষ্ট গণ্ডিতে নিজের প্রকৃষ্ট বিচরণ প্রকম্পিত রাখেন। নিবন্ধের নির্দিষ্টতা এর বন্ধন, বিস্তৃতি ও গভীরতাকে সীমাবদ্ধ রাখার প্রেরণা যোগায়। যদিও এটি কেবল বিস্তারভিত্তিক নয়; বরং বিশ্লেষণ যৌক্তিকতার আদলভিত্তিক। প্রবন্ধ একটি বিষয়কে যতটুক বিস্তৃত বিশ্লেষণে তুলে ধরে নিবন্ধ তা করে না। ঠিক উপন্যাস আর বড় গল্পের মত। নিবন্ধে নির্ধারিত বিষয়কে তুলের ধরার জায়গা সীমিত। তাই অল্পকথায় বুদ্ধিমত্তার সাথে তুলে ধরা প্রয়োজন। প্রবন্ধে ‘প্র’ উপসর্গ, নিবেন্ধে ‘নি’ উপসর্গ বসেছে। সাইজে প্রবন্ধ বড় হবে, নিবন্ধ ছোট হবে। যেমন- রচনা ও প্যারাগ্রাফ এর পার্থক্যের মত।

9632 views Answered

Next steps