1 Answers
আসলেই এই বিষয় সম্পর্কে আগে ধারণা ছিল না। ভাবতাম সার্বজনীনই সঠিক, অপরটা ভুল। তবে আপনার এই প্রশ্নটা আমাকেও এই বিষয়ে আরো জানতে সাহায্য করেছে। এখন আমি আমার মতো করে উত্তর দিতে চেষ্টা করছি। সর্বজনীন: এর মানে সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য হিতকর, সকলের জন্য মঙ্গলকর, সকলের জন্য কল্যাণকর, সকলের জন্য আয়োজিত এবং কোন কিছু শ্রেষ্ঠ। যেমন: মানবাধিকার সর্বজনীন অধিকার হিসেবে স্বীকৃত। ফল সর্বজনীন খাদ্য। ভালোবাসা সর্বজনীন বিষয়। সর্বজনীন উৎসব। সার্বজনীন: এর মানে সকলের মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ। যেমন: সার্বজনীন দূর্গোৎসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সার্বজনীন নেতা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বজনীন অর্থ প্রকাশ করতে গিয়ে ভুল করে সার্বজনীন লেখা হয়ে থাকে। সর্বজনীন লেখা সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু সার্বজনীন লেখা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন: কোন কিছু শ্রেষ্ঠ বুঝাতে হলে তা সার্বজনীন লেখা ভুল হবে। তাই আমাদের সর্বজনীন ও সার্বজনীন এর সঠিক ব্যবহার করা উচিত লেখা বা বলার ক্ষেত্রে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy