1 Answers

বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে? এই যে আপনি অনেক পড়াশোনা জানেন এইটা বিদ্যা, আপনি আপনার বিদ্যাটা কোথায় কিভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে শিক্ষা। আপনি দশের ঘরের নামতা পারেন, একদম মুখস্থ গটগট করে বলে দিতে পারেন। আপনি বিদ্যান, সেটাই বিদ্যা। এবার ওই নামতা জানার ফলে আপনি একজনকে বোঝাতে সক্ষম হলে দশটা দশ টাকার নোট একসাথে মিলিয়ে টোটাল ১০০ টাকা হয় এটাই শিক্ষা। পুঁথিগত যেটা সেটা বিদ্যা প্রয়োগটা শিক্ষা। কথায় কথায় অনেকে বলে না অমুককে উপকার করাটাই আমার ভুল হয়েছে, এরজন্যই এখন আমাকে চরম মাশুল দিতে হচ্ছে। চরম শিক্ষা পেলাম। এই শিক্ষাটা আপেক্ষিক। এবার কেউ আপনাকে জিগ্যেস করলো করিম, দশের ঘরের নামতা বলতো। আপনি পারলেন না। তখন তিনি বললেন এতটুকু বিদ্যাও তোর মধ্যে নেই। কিংবা পেরে গেলেন তখন তিনি বললেন বাহ্ করিম তো বেশ বিদ্যান।

4832 views Answered

Next steps