1 Answers
মােট জাতীয় উৎপাদন বা আয় ও নিট জাতীয় উৎপাদন বা আয় - এর মধ্যে পার্থক্য( Income and Differences between Gross National Product National Product / Income ) জাতীয় আয় ধারণা বিশ্লেষণের ক্ষেত্রে মােট জাতীয় উৎপাদন ( GNP ) / আয় এবং নিট জাতীয় উৎপাদন ( NNP ) , আয় ধারণা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত । উভয়ের মধ্যে যে সব পার্থক্য রয়েছে , তা নিম্নে উল্লেখ করা হল- ১ . সংজ্ঞা কোন আর্থিক বছরে দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে মােট জাতীয় উৎপাদন ( GNP ) বলা হয় । মােট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে মােট জাতীয় আয় বলে। পক্ষান্তরে, মােট জাতীয় উৎপাদন থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা জাতীয় অবচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন ( NNP ) বলে । NNP এর আর্থিক মূল্যকে নিট জাতীয় আয় বলে । ২ . সূত্র GNP = C + I + G + ( X - M ) GNP = N NP + Depreciation cost পক্ষান্তরে, NNP = C + I + G + ( X - M ) - DC GNP – অবচয়জনিত ব্যয় = GNP - Dc ৩ . পরিধিঃ মােট জাতীয় উৎপাদন / আয়ের পরিধি | তুলনামূলকভাবে বিস্তৃত । পক্ষান্তরে, নিট জাতীয় উৎপাদন / আয়ের পরিধি তুলনামূলকভাবে সংকীর্ণ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy