1 Answers
যে প্রক্রিয়ায় জাতীয় আয়ের হিসাব নিরূপণ করা হয়, তাকে জাতীয় আয়ের পরিমাপ-পদ্ধতি বলা যায়। সাধারণত তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। যেমন: ১।উৎপাদন-পদ্ধতি ২।আয়-পদ্ধতি ৩।ব্যয়-পদ্ধতি নিম্ন এগুলো আলোচনা করা হলঃ ১. উৎপাদন-পদ্ধতি: এ পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় পরিমাপে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্মের আর্থিক মূল্যকে ধরা হয়। ২. আয়-পদ্ধতিঃ এ পদ্ধতিতে উৎপাদনকাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনের উপাদানগুলো এক বছরে যে অর্থ উপার্জন করে, তার সামষ্টিক পরিমাপ থেকে জাতীয় আয় পাওয়া যায়। ৩. ব্যয়-পদ্ধতিঃ ব্যয়পদ্ধতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ব্যয়ের যোগফল থেকে জাতীয় আয় পাওয়া যায়।
4108 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy