1 Answers
ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে আপনি কোনো ধরণের ঋণ পরিশোধ করতে পারবেন না। কেননা, এটা করা মানে সুদের সুবিধা গ্রহণ করা; যা হারাম। বরং ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা সাওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মধ্যে অথবা জনকল্যাণমূলক কাজে দান করে দিবেন। সাওয়াবের নিয়ত করা যাবে না কারণ, সুদী পন্থায় অর্জিত অর্থের প্রকৃত মালিক আপনি নন। হাদিসে এসেছে- لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء. আল্লাহর রাসূল ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। (মুসনাদে আহমাদ ৩৮০৯)
6983 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy