2 Answers
ঋণ গ্রহিতা মূলধন বা ঋণ ব্যবহার বাবদ ঋণ দাতাকে যে মূল্য প্রদান করে, তাকে সুদ বলে। কাজেই সুদ হলাে ঋণ ব্যবহারের মূল্য। অন্যান্য উপকরণের ন্যায় মূলধনেরও উৎপাদন ক্ষমতা আছে। উৎপাদন ক্ষমতা থাকার কারণে মূলধনের প্রয়ােজন পড়ে। মূলধনের উৎপাদন ক্ষমতা আছে বলেই মূলধন বাবদ সুদ দিতে হয়। সুদকে এভাবেও সংজ্ঞায়িত করা যায় যে– সুদ হলাে অপেক্ষার পুরস্কার। অর্থাৎ বর্তমান ভােগ ত্যাগের বিনিময়ে ভবিষ্যতে যে প্রাপ্তি আশা করা হয়, তাই সুদ। কোন ঋণ দাতা যখন ঋণ গ্রহিতাকে মূলধন বা অর্থ প্রদান করে, তখন ঋণ দাতা সেই অর্থভিত্তিক ভােগ থেকে নিজেকে বঞ্চিত রাখে। সেই বঞ্চনার বিনিময়ে ভবিষ্যতে সে যে বাড়তি অর্থ প্রাপ্তি আশা করে, তাকে সুদ বলা যায়। জন ম্যানার্ড কেইনস বলেন যে, নির্দিষ্ট সময়ের জন্য নগদ অর্থ হাত ছাড়া করার (তারল্য পছন্দ পরিত্যাগের) পুরস্কার হলাে সুদ। সুদ সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা থেকে সিদ্ধান্তে আসা যায় যে, আর্থিক মূলধন ব্যবহারের বিনিময়ে প্রদত্ত মূল্য (পুরস্কার) হলাে সুদ।
আভিধানিক অর্থ- বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি, বিকাশ ইত্যাদি। বাংলা পরিভাষায় ব্যবহৃত সুদ শব্দটি মূলতঃ ফার্সি ও উর্দু ভাষা থেকে আগত। ইংরেজিতে বলা হয়- Interest, profit, usary. ইসলামি শরিয়তে রিবা বলতে বুঝায়, যা ঋণের শর্ত হিসেবে মেয়াদ শেষে ঋণগ্রহীতা মূল অর্থসহ অতিরিক্ত অর্থ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy