1 Answers

মযি বের হলে আপনি অযু করে নামায পড়তে পারবেন। তবে মযি শরীর বা কাপড়ের যে জায়গায় লেগেছে সে জায়গা ধুয়ে নিবেন। কেননা, শরিয়তের দৃষ্টিতে মযী বা কামরস নাপাক। এটি শরীরে বা কাপড়ে লাগলে, যেখানে লেগেছে ওই জায়গা ধুয়ে নেয়া আবশ্যক। আর মযি বা কামরস নির্গত হলে ওযূ নষ্ট হয় এবং গোসল ওয়াজিব হয় না। আলী রাযি. বলেন, كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ ﷺ ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ  আমার অধিক মযি বের হত। নবী ﷺ এর কন্যা আমার স্ত্রী হওয়া লজ্জার কারণে আমি একজনকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল ﷺ তাকে বললেন যে, তুমি ওযূ কর ও লজ্জাস্থান ধুয়ে ফেল। (বুখারী ২৬৯)

8547 views Answered

Related Questions

Next steps