1 Answers
প্রাথমিক অবস্থায় এই ক্যান্সারের তেমন কোন লক্ষণ দেখা যায় না তবে গাইনোকোলোজিক এক্সামিনেশনে এই ক্যান্সার ধরা পড়ে। এর লক্ষণ গুলোর মধ্যে রয়েছে- ১) যৌনাঙ্গে রক্তক্ষরণ ঃ এটি এন্ডওমেটরিয়াল ক্যান্সারের প্রাথমিক এবং অত্যন্ত সাধারণ একটি লক্ষণ। এক্ষেত্রে মহিলাদের মেনোপোজের আগে হাল্কা বা ভারী অস্বাভাবিক রক্তপাত দেখা দেয় এবং তা দীর্ঘসময় ধরেও হতে পারে। মেনোপোজের পরেও এই রক্তপাত হতে পারে। ২) ভ্যাজিনাল এপেসেনোসিসঃ যোনি পথ দিয়ে ভাতের মাড়ের মত রক্ত মিশ্রিত তরল পদার্থ নির্গত হতে পারে। ৩) ব্যথাঃ পেটের নিম্নাংশে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং এই ব্যথা পায়েও নেমে আসতে পারে। ৪) পরিণত পর্যায়ের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যথা, পা ফুলে যাওয়া, রক্তস্বল্পতা, জ্বর, খাবারে অরুচি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। উপরের কোন লক্ষণ দেখা মাত্রই দেরি না করে পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে।