1 Answers

১: বিভক্তি ও অনুসর্গের প্রধান পার্থক্য হল: অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে, বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই। ২: বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। অনুসর্গ পদের পরে আলাদা ভাবে বসে। ৩: বিভক্তি কোনো পদ নয়। অনুসর্গ নিজে এক ধরনের অব্যয় পদ। ৪: বিভক্তি শব্দ ও ধাতু, উভয়ের সাথে যুক্ত হতে পারে। অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে, ধাতুর পরে বসে না।

9130 views Answered

Next steps