1 Answers
আমি এই দুই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল ও অমিলটা তুলে ধরার চেষ্টা করছি :- ১। মিলঃ ইসলাম ও খ্রিস্টধর্মের অনুসারীরা একেশ্বরবাদী। অমিলঃ একেশ্বরবাদী হলেও খ্রিস্টানরা আল্লাহর প্রেরিত নবী ও রাসলু ( ঈসা মসীহ) কে ইশ্বর হিসেবে মানে আর ইসলাম ধর্মের অনুসারী মুসলিমরা একমাত্র আল্লাহকেই সমগ্র সৃষ্টি জগতের একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানে এবং তা মনে প্রানে বিশ্বাস করে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের একটি বাক্য, শব্দ এমনকি একটা অক্ষরকেও সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। অপরদিকে খ্রিস্টানধর্মের মূল ধর্মগ্রন্থ সময় ও যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা যায়। ২। মিলঃ আদম এবং হাওয়াকে খ্রিস্টান ও ইসলাম উভয় ধর্মের অনুসারীরা স্বর্গে তৈরি এবং পৃথীবিতে আসা প্রথম নর- নারী হিসেবে মানে। অমিলঃ খ্রিস্টান ধর্মে সর্গের নিষিদ্ধ ফলের গাছ থেকে গন্ধব খাওয়ার অপরাধে শুধুই হাওয়াকেই দোষারোপ করা হয়। এবং সৃষ্টি কর্তার আদেশ অমান্য করায়, সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারীদের জন্য শাস্তিস্বরূপ কষ্টদায়ক গর্ভধারণ কে নির্ধারণ করে দেয়া হয় । যারা পৃথিবীতে পাপিষ্ঠ সন্তানদের জন্ম দিবে। অপরদিকে ইসলাম ধর্মের অনুসারীরা গন্ধব খাওয়ার অপরাধে আদম এবং হাওয়া উভয়কেই সমান অপরাধী মনে করে। আর গর্ভধারন নারীদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোন শাস্তি নয়, বরং এটা নারীদের সম্মানকে বৃদ্ধি করে। আর প্রত্যেক নারীরাই একজন নিষ্পাপ শিশু মানুষকে জন্ম দিয়ে থাকে , দুনিয়ার ছলা-কলার ফাঁদে পাড়ে তারা পাপিষ্ঠ হয়। ৩। মিলঃ নবী মোহাম্মদ ( সঃ) কে চুড়ান্ত এবং শেষ নবী হিসেবে আগমনের ভবিষ্যৎ বানী বাইবেলে করা হয়েছে, পবিত্র কোরআনেও নবী মোহাম্মদ (সঃ) কে আল্লাহ কর্তৃক প্রেরিত শেষ নবী হিসেবে উল্লেখ করা হয়েছে। অমিলঃ প্রকৃতপক্ষে খ্রিস্টান ধর্মের অনুসারীরা নবী মোহাম্মদ (সঃ) কে শেষ নবী হিসেবে স্বীকার করেনা। অন্যদিকে ইসলাম ধর্মের অনুসারীরা নবী মোহাম্মদ (সঃ) কে শেষ নবী হিসেবে মানে এবং এখনও পর্যন্ত তারই দেখানো পথ অনুসরণ করে চলেছে। ৪। মিলঃ শুয়োরের মাংস খাওয়া হারাম কোরআন এবং বাইবেল উভয় ধর্ম গ্রন্থেই উল্লেখ আছে। অমিলঃ খ্রিস্টানরা শুয়োরের মাংস খায় আর মুসলিমরা তা হরাম মনেকরে খায় না। ৫। মিলঃ মদ খওয়া হারাম কোরআন ও বাইবেল বলছে। অমিলঃ প্রায় সব খ্রিস্টানরা মদ খায়। অপরদিকে অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারীরা মদ খায় না। তবে কিছু কিছু মুসলিমরা হারম জেনে বুঝেও মদ খায়। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy