1 Answers

ইসলাম প্রচার প্রত্যেক মুসলমানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। এবং একই সাথে অনেক সওয়াবেরও কাজ। তবে তা শরিয়তসম্মত পন্থায় হতে হবে। অবৈধ পন্থায় ইসলাম প্রচার করা যাবে না। আর মিথ্যা, শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ইসলাম প্রচার করার ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেয়ার সুযোগ নেই। তাই অহেতুক মিথ্যার আশ্রয় নেয়া বৈধ হবে না। রাসূল (সাঃ) বলেছেন : আমি কি তোমাদেরকে সর্ববৃহত কবীরা গুনাহ সম্পর্কে বলব না? তারা বলেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা ও মা-বাপের নাফরমানী করা। তারপর তিনি ঠেস দিয়ে বসে বলেন, ওহো! মিথ্যা কথা। তিনি বারবার তা বলতে লাগলেন আর আমরা ইচ্ছা করেছিলাম তিনি যদি চুপ হতেন। (বুখারী ও মুসলিম)

6243 views Answered

Next steps