1 Answers

অভ্যাস (অথবা অভ্যস্ততা) হচ্ছে আচরণের একটি নিত্যকর্মসূচি যা প্রতিদিন পুনরায় করা হয় এবং অবচেতন ভাবে ঘটে যায়। আমেরিকান জার্নাল অব সাইকোলজি-এর (১৯০৩) মতে একে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা হয়: একটি অভ্যাস, মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, কমবেশি একটি নির্ধারিত পদ্ধতিতে চিন্তা, ইচ্ছা অনুভূতি যা একটি মানসিক অভিজ্ঞতার পূর্ববর্তী পুনরাবৃত্তির মাধ্যমে অর্জন করা হয়েছে অভ্যাসগত আচরণ যার মধ্যে থাকে তা ঐ ব্যক্তি দ্বারা অলক্ষিত থেকে যায় কারণ একজন ব্যক্তি যিনি নিয়ম মাফিক কাজে যুক্ত থাকেন তার আত্ম বিশ্লেষণের প্রয়োজন হয় না। অভ্যাস মাঝেমধ্যে প্রয়োজনীয়। যে প্রক্রিয়াতে নতুন আচরণ স্বয়ংক্রিয় হয়ে যায় তাই অভ্যাস গঠন। পুরনো অভ্যাস ভাঙা বেশ কঠিন এবং নতুন অভ্যাস গঠন করা কঠিন কারন আমরা যেই আচরণগত বিন্যাসের পুনরাবৃত্তি করি তা আমাদের মস্তিস্কের স্নায়বিক রাস্তায় ছাপ হিসেবে থেকে যায়ে, তবে পুনরাবৃত্তির দ্বারা নতুন অভ্যাস গড়ে তোলা সম্ভব। যেহেতু অভ্যাসের সামঞ্জস্যপূর্ণ প্রক্ষাপটে পুনরাবৃত্তি ঘটে তাই প্রসঙ্গ এবং কাজের সম্পর্কের মাঝে ক্রমিক বৃদ্ধি ঘটে। এই বৃদ্ধি ঐ প্রক্ষাপটে আচরণকে স্বয়ংক্রিয় করে তুলে। স্বয়ংক্রিয় আচরণের বিষয় গুলো হচ্ছে সক্ষমতা, সচেতনতার অভাব, অনিচ্ছাকৃততা, অনিয়ন্ত্রণ এর সবগুলো অথবা কিছু সংখ্যক।

6311 views Answered

Next steps