1 Answers
ট্রেডমার্কের অধিকার ভােগ করার জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। কিন্তু যদি ট্রেডমার্ক আইন অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত হয় তাহলে সেটি নিচের সুবিধাগুলাে পেয়ে থাকে– এটি জনগণের নিকট নােটিশ হিসেবে কাজ করে এবং মালিকানা চিহ্নিত করে। এটি বৈধ ও আইনগতভাবে মালিকানা চিহ্নিত করে এবং বিশ্বব্যাপী পণ্যের পরিচিতি তুলে ধরে। যদি কোন প্রতিষ্ঠান একটানা ৫বছর কোন ট্রেডমার্ক ব্যবহার করে তাহলে এটি অকাট্যের মর্যাদা লাভ করে। তাহলে কেউ অভিযােগ করতে পারবে না যে ঐ কোম্পানি অন্য কোন কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করছে। যদি কোন কোম্পানি তার ট্রেডমার্ক, “ট্রেডমার্ক আইন” অনুযায়ী রেজিস্ট্রেশন করে তাহলে অন্য কোন কোম্পানি এটা গ্রহণ করতে পারবে না। আর কোন কোম্পানি গ্রহণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সুবিধা অনেক এতে পণ্যের মার্কেট ভ্যালু অনেক বেড়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy