1 Answers

ইডিজিই এর সুবিধা (Advantages of EDGE) যেকোনো প্যাকেট সুইচড অ্যাপ্লিকেশনের জন্য যেমন- ইন্টারনেট সংযোগের জন্য EDGE ব্যবহার করা যায়। ভিডিও সার্ভিস এবং মাল্টিমিডিয়া সুবিধাদি প্রদানের মতো হাই-স্পিড ডেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে EDGE ডেটার ক্ষমতাকে বৃদ্ধি করে। EDGE এর মাধ্যমে মোবাইল ফোনে বা কম্পিউটারে দ্রুত গতিতে নেট সার্ফিং, ই-মেইল গ্রহণ ও প্রেরণ করা যায়। দ্রুত গতিতে টেক্সট ডকুমেন্ট, স্প্রেডশিট, ফটোগ্রাফ ও ইলাস্ট্রেশন, স্থির ও চলমান ইমেজ, অডিও, করপোরেট ই-মেইল প্রভৃতি ট্রান্সমিশন করা যায়। মোবাইল চ্যাটিং করা যায় এবং অনলাইনে গেম খেলা যায়। মোবাইল ডিভাইসে স্ট্রিমিং অডিও ও ভিডিও উপভোগ করা যায়।

5954 views