1 Answers
প্রণোদনা শব্দটির অর্থ হল কোনো কাজ করার উৎসাহ; অনুপ্রেরণা। কোনো কাজ করার উৎসাহ বাড়ানোর লক্ষ্যে সরকার বা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তার শ্রমিক বা অধিনস্থ কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে পারে। এটিকে ই বলা হয় প্রণোদনা প্যাকেজ। প্রণোদনা প্যাকেজ শুধু সরকারের পক্ষ থেকে ই করা হয় না বরং যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তার শ্রমিক বা অধিনস্থ কর্মচারীদের জন্য এটি করতে পারে। যেমনঃ প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের অর্থের উপর ২% প্রণোদনা দেয়া হয়।এটি সরকারের পক্ষ থেকে বৈধ পথে প্রবাসীদের টাকা পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে বরাদ্দকৃত একটি প্রণোদনা প্যাকেজ। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ৩ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া হয় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কে। এটি ও এক ধরণের প্রণোদনা প্যাকেজ। আবার শুধুমাত্র নগদ অর্থ প্রদানের মাধ্যমে ই প্রণোদনা দেয়া হবে এমন ও নয়। ২০১৯ সালে নওগাঁর সাপাহারে রবি ও পরবর্তি খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ১৪৬০ জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা, পিয়াজ ও মুগডালের বীজ, সার প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়েছিল। এটি ও এক ধরণের প্রণোদনা।