1 Answers

কিডনি মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। মানবদেহে এক জোড়া কিডনি থাকে। এ কিডনি দুটো দেহের ছাঁকনযন্ত্র হিসেবে কাজ করে। নিচে কিডনির কাজগুলো আলোচনা করা হলো: প্রোটিন বিপাকের ফলে উদ্ভূত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়া; রক্তে অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখা; রক্তের লোহিত কণিকা সৃষ্টিতে সহায়তা করা; দেহে পানির ভারসাম্য বজায় রাখা; ভিটামিন D কে উপযুক্ত যৌগে পরিণত করে কাজে লাগানো; রেনিন নিঃসরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করা

4637 views