1 Answers

কিডনির জটিল অসুখের প্রধান কারণগুলি হল: যদি কিডনি ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে এতে প্রয়োজনের তুলনায় কম রক্ত সঞ্চালিত হয়, তবে কিডনির জটিল সমস্যা হতে পারে। মূত্রনালীতে কোনো প্রতিবন্ধকতা থাকলে মূত্র সহজভাবে মূত্রথলিতে এসে পৌঁছায় না। কিছুদিন পর মূত্র কিডনিতে জমতে শুরু করে এবং কিডনি ফুলে যায়। যাকে হাইপোনেফ্রসিস বলা হয়। এই কারণেও কিডনির জটিল অসুখ দেখা যায়। কোনো রাসায়ানিক অথবা ভারী ধাতুর দ্বারা কিডনির কোনোরকম ক্ষতি হলে বা অটোইমিউন অবস্থা যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেখানে শরীরের নিজস্ব রোগ-প্রতিরোধ প্রক্রিয়া কিডনির কলাগুলিকে আক্রমণ করে, এরফলেও কিডনির জটিল অসুখ হতে পারে। যে কারণগুলির জন্য কিডনির সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে, সেগুলো হল: তীব্র ডিহাইড্রেশন।  নিম্ন রক্তচাপ। অ্যাসপিরিন জাতীয় ওষুধের সেবন। ডায়াবেটিস বা মধুমেহ।

4574 views Answered

Next steps