1 Answers
মূলত স্টার টপােলজির সম্প্রসারিত রূপই হলাে ট্রি টপােলজি। এ টপােলজিতে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলােকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় যাকে বলে রুট। সেখানে তাদের সংকেত পাঠানাের গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযােগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হােস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটার যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলাে তৃতীয় স্তরের কম্পিউটারের হােস্ট হিসেবে কাজ করে।
4240 views
Answered