1 Answers

মেশ টপােলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্ত প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা লিংক বা বাস থাকে। তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যেকোনাে ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। সংযােগের সংখ্যা বেশি হওয়ায় বড় ধরনের নেটওয়ার্কে মেশ টপােলজির নেটওয়ার্ক গড়ে তােলা কষ্টকর হয়ে পড়ে। মেশ টপােলজি ইনস্টল ও ম্যানেজ করা কঠিন। এতে অনেক সংযােগ তৈরি করতে হয়। নেটওয়ার্কে নােড বাড়ার সাথে সাথে সংযােগ সংখ্যাও বেড়ে যায়।

6223 views Answered

Next steps