1 Answers
লজিক্যাল ফাংশনগুলাে লজিক গেটের মাধ্যমে কার্যকর করা হয়। তাই লজিক্যাল ফাংশনগুলাে সরল হলে বাস্তবে লজিক গেটের ব্যবহার সহজতর হয়। বুলিয়ান সূত্রের সাহায্যে জটিল লজিক্যাল এক্সপ্রেশন বা যুক্তি রাশিমালাকে সরলীকরণ করা যায়। বুলিয়ান রাশিমালাকে সরলীকরণের ফলে সংশ্লিষ্ট লজিক গেটের সংখ্যা কম হয়, ফলে সময় এবং খরচ কমে। সরল অঙ্ক কষার ক্ষেত্রে যেমন কতগুলাে নিয়ম মেনে চলা হয়। তদ্রুপ বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রেও কতগুলাে নিয়ম মেনে চলা হয় । নিয়মগুলাে হলাে– সরলীকরণ বাম দিক থেকে শুরু করে ডানদিকে করতে হবে। প্রথম বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে। পূরক অপারেশনের কাজ শুরুতে করতে হবে। তারপর সকল এ্যান্ড (.) অপারেশনের কাজ করতে হবে। যেটি প্রথমে পাওয়া যাবে সেটি প্রথমে করতে হবে। সকল অর (+) অপারেশনের কাজ শেষে করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy