1 Answers
কম্পিউটারের সিপিইউ বা মাইক্রো প্রসেসরের এই অংশে গাণিতিক এবং যৌক্তিক কাজগুলাে সম্পন্ন হয়। মেমোরি স্টোরেজ থেকে ডেটা এখানে আসে এবং তা সম্পূর্ণ প্রসেস না হওয়া পর্যন্ত বারবার মেমোরি স্টোরেজে আসা যাওয়া করে। এই চক্রের সময় মাইক্রো প্রসেসরের কার্যাবলীকে কতগুলাে ক্ষুদ্র কার্যক্রমে বা মাইক্রো অপারেশনে ভাগ করা যায়। এক একটি মৌলিক বা বেসিক অপারেশন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে ‘মেশিন চক্র সময়’ বলে। এই সময় সাধারণত ন্যানাে সেকেন্ডে (nano second = ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময়) মাপা হয়। মাইক্রোপ্রসেসরে মধ্যে অবস্থিত টাইমিং সার্কিটের মাধ্যমে ঘটিত মেশিন চক্রের ফ্রিকোয়েন্সীকে (অর্থাৎ প্রতি সেকেন্ডে চক্রের হারকে) মেগাহার্টজে (MHz) প্রকাশ করা হয়। মেগাহার্টজ হচ্ছে প্রতি সেকেন্ডে যত মিলিয়ন মেশিন চক্র সমাধা হয় তা। যেমন ১০ মেগাহার্টজ বলতে প্রতি সেকেন্ডে ১০ মিলিয়ন চক্র সমাধা হওয়া বুঝায়। আধুনিক পারসােনাল কম্পিউটার সাধাণত ১০ মেগাহার্টজ থেকে ৩৩ মেগাহার্টজ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এর থেকে বুঝা যায় আধুনিক কম্পিউটার কত দ্রুত গতিতে কাজ করতে পারে। ALU ডাটাকে চলমান এবং অন্যত্র স্থানান্তরের জন্যও দায়ী। এই অংশ ‘এবং’ ‘অথবা’ ‘না’ ইত্যাদি সাধারণ যৌক্তিক কাজসমূহ করতে পারে। এই ইউনিটের সাহায্যে যােগ, বিয়ােগ, গুণ, ভাগ করা হয়, কোন সংখ্যা পজিটিভ বা নেগেটিভ কিনা বা সংখ্যাটি শুন্য কিনা, বা একটি সংখ্যা অন্যটি থেকে ছোট, বড় বা সমান কিনা তা যাচাই হয়। আর এ থেকেই প্রক্রিয়াকরণের অনেক শর্ত যাচাই করে কম্পিউটার সঠিক পদক্ষেপ নিতে পারে বা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy