1 Answers
পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ হলাে এমন একটি কম্পােনেন্ট যেটি কোনাে কমপিউটারের অন্যান্য কম্পােনেন্টগুলােতে বিদ্যুৎ সরবরাহ করে। আরও স্পষ্ট করে বলতে গেলে পাওয়ার সাপ্লাই ইউনিট সাধারণত জেনারেল পারপাস অলটারনেটিং কারেন্ট (AC) কে ( উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, জাপান ও তাইওয়ানে 100-127V; বিশ্বের বাকি অংশের অধিকাংশ স্থানে 220-240V ) ব্যবহারযােগ্য লাে-ভােল্টেজ ডাইরেক্ট কারেন্ট বা ডিসি ( DC ) পাওয়ারে রূপান্তরের জন্য ডিজাইন করা হয়ে থাকে। কিছু কিছু পাওয়ার সাপ্লাইতে 230 V এবং 115 V এর মধ্যে পরিবর্তনের জন্য একটি সুইচ থাকে। অন্যান্য মডেলগুলােতে স্বয়ংক্রিয় সেন্সর থাকে যেটি ইনপুট ভােল্টেজকে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে থাকে কিংবা ওই সমস্ত সীমার মধ্যে যেকোনাে ভােল্টেজ গ্রহণ করতে সক্ষম। কমপিউটারের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভালাে মানের না হলে সম্পূর্ণ কমপিউটারের পারফরমেন্সই খারাপ হবে। কমপিউটারের কেসিং এর সাথে পাওয়ার সাপ্লাই লাগানাে থাকে। তাই ভালাে মানের কেসিং তথা পাওয়ার সাপ্লাই কেনা উচিত । কেসিংকে ঠান্ডা রাখার জন্য বর্তমানে কেসিং এর সাথে থার্মাল প্রযুক্তি ব্যবহার করা হয়। এ ধরনের প্রযুক্তিসম্পন্ন কেসিং কেনাই ভালাে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy