1 Answers

গুনাহ ইসলামি ধর্মশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহর নির্দেশের পরিপন্থী হয় এমন সকল কাজকেই মুসলিমরা গুনাহ হিসেবে বিবেচনা করে এবং ধর্মীয় আইন লঙ্ঘন করাকে অধার্মিকতা হিসেবে বিবেচনা করা হয়। গুনাহ হল এমন সকল কাজ যেগুলো থেকে বিরত থাকার জন্য ইসলাম শিক্ষা দেয়। বিশ্বাস করা হয় কিয়ামতের দিন আল্লাহ্‌ প্রতিটি মানুষের ভালো ও মন্দ কাজ গুলোকে পরিমাপ করবেন এবং মন্দ কাজের জন্য তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ ক্ষমা না করলে ঐ ব্যক্তি পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হবে বলে বিশ্বাস করা হয়।

3941 views Answered

Next steps