1 Answers
বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত তরল পদার্থ, যা পানিতে সকল অনুপাতে মিশ্রণীয়। পানির সাথে মিশানোর সময় প্রচুর তাপ নির্গত হয়। সালফিউরিক এসিডে পানি যোগ করলে উত্তাপে পানি বিস্ফোরণ আকারে ফুটে এসিড ছিটকে শরীরে পড়তে পারে। এ কারণে সালফিউরিক এসিডকে লঘু করতে হলে সর্বদা নাড়ানো অবস্থায় পানিতে ফোঁটায় ফোঁটায় যোগ করতে হবে। মিশ্রণ বেশি গরম হলে অপেক্ষা করতে হবে। তা ঠান্ডা হলে আবার এসিড যোগ করতে হবে।
9529 views
Answered