1 Answers

অ্যাজমা বা হাঁপানির লক্ষণ হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতাে অবস্থা সৃষ্টি হয়, ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে যায়। রােগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এ সময় বুকের ভিতর সাঁই সাঁই আওয়াজ হয়। ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতাে অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রােগীর বেশি কষ্ট হয়। কাশির সাথে কখনাে কখনাে সাদা কফ বের হয়। সাধারণত জ্বর থাকে না। শ্বাস নেওয়ার সময় রােগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়। রােগী দুর্বল হয়ে পড়ে।

5068 views Answered

Next steps