1 Answers

আমাদের মুখমণ্ডলের হাড়ের ভিতরে কতগুলো ফাঁপা জায়গা আছে তাকে সাইনাস বলে। কোনও কারণে যদি সাইনাসগুলির মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। সমস্যা বা রোগের কারণ দাঁত, চোখ, নাকের অসুখ থেকে সাইনোসাইটিস হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অ্যালার্জির কারণেও সাইনোসাইটিস হয়ে থাকে রোগের লক্ষণ ও উপসর্গ সাইনোসাইটিস রোগে প্রচণ্ড মাথাব্যথা হয়। সকালে কম থাকে, দুপুরের দিকে ব্যথার তীব্রতা বেড়ে যায় আবার বিকেলের দিকে সামান্য কমে যায় মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরও বেড়ে যায় জ্বর জ্বর ভাব থাকে, কোনও কিছু ভালো লাগে না এবং অল্পতেই ক্লান্ত হয়ে যায় নাক বন্ধ থাকে। পরীক্ষা করলে নাকের ভেতর পুঁজ পাওয়া যেতে পারে সাইনাস-এর এক্স রে করলে সাইনাস ঘোলাটে দেখায়। সাইনাসের সংক্রমণ নাকের অ্যালার্জি থাকলে, নাকের হাড় বাঁকা থাকলে, নাকের ভেতর বাইরের কিছু ঢুকলে এবং অ্যাডিনয়েড (নাকের পেছনের টনসিল) বড় হলে দাঁতের ইনফেশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে সংক্রমণ হতে পারে সাইনাসের হাড় ফেটে গেলেও এই সমস্যা দেখা দিতে পারে ময়লা জলে ঝাঁপ দিলে ওই জল নাকের ভেতর দিয়ে সাইনাসে ঢুকেও এ ধরনের সমস্যা তৈরি করতে পারে এ ছাড়াও অপুষ্টি, আবহাওয়া দূষণ এবং ঠান্ডা স্যাঁতসেতে আবহাওয়ায় এই রোগ বেশি হয়। সাইনোসাইটিস-এর জটিলতা সাইনাসগুলো চোখ এবং ব্রেনের পাশে থাকে বলে সাইনাসের ইনফেকশন হলে তা চোখ এবং মস্তিষ্কেরও জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন- অরবিটাল সেলুলাইটিস এবং অ্যাবসেস বা চোখের ভেতরের সংক্রমণ। মেনিনজাইটিস বা ব্রেনের পর্দার প্রদাহ। এক্সট্রাডুরাল এবং সাবডুরাল অ্যাবসেস। অস্টিওমায়েলাইটিস (মাথার অস্থির প্রদাহ)। কেভেরনাস সাইনাস থ্রম্বোসিস প্রভৃতি। তাই দেখা যাচ্ছে সাইনোসাইটিসের কারণে চোখের ভেতরে সংক্রমণ হয়ে চোখটি নষ্ট করে দিতে পারে, আবার মাথার ভেতর সংক্রমণ হয়েও মেনিনজাইটিস এমনকী ব্রেন অ্যাবসেসের মতো মারাত্মক জটিল রোগের জন্ম দিতে পারে। সারবে কী ভাবে সাইনোসাইটিসের কারণে মাথব্যথা হয়েছে বলে মনে হলে যতদ্রুত সম্ভব একজন নাক, কান, গলারোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে এ রোগের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ এবং ব্যথানাশক ওষুধ ব্যবহার করা হয়। যদি ওষুধপত্রে এই রোগ নিরাময় না হয় তবে সাইনাসের ওয়াশ বা আরও বড় ধরনের অপারেশনের প্রয়োজন হতে পারে। সূত্র : http://www.infokosh.gov.bd/atricle/সাইনোসাইটিস (কালেক্টেড) 

9385 views Answered

Related Questions

Next steps