1 Answers
তাপ এবং তাপমাত্রার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তারা একই অর্থ বহন করে না। তাদের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো নিচে উল্লেখ করা হলঃ তাপ এক প্রকার শক্তি, কিন্তু তাপমাত্রা বস্তুর একটি তাপীয় অবস্থা। তাপ শক্তি, তাপমাত্রা শক্তির প্রকাশ। তাপ কারণ, তাপমাত্রা এর ফল। তাপ প্রয়ােগ করলে বস্তুর তাপমাত্রা বেড়ে যায় এবং তাপ অপসারণে বস্তুর তাপমাত্রা কমে যায়। দুটি বস্তু একই তাপমাত্রায় থাকলেও তাপের পরিমাণ বিভিন্ন হতে পারে। একটি বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ তাদের তাপমাত্রার উপর নির্ভর করে। তাপ বস্তুস্থিত অণুগুলাের মােট শক্তির সমানুপাতিক, কিন্তু তাপমাত্রা বস্তুস্থিত একটি অণুর গড় গতিশক্তির সমানুপাতিক। তাপ অধিক তাপমাত্রাবিশিষ্ট বস্তু হতে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তুর দিকে ধাবিত হয়। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের পরিমাপ করা হয় তার নাম ক্যালরিমিতি এবং যে শাখায় তাপমাত্রার পরিমাপ করা হয়, তার নাম থার্মোমিতি। যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তার নাম ক্যালরিমিটার। অপরপক্ষে, যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়, তার নাম থার্মোমিটার বা তাপমান যন্ত্র। তাপের একক আন্তর্জাতিক পদ্ধতিতে জুল। কিন্তু তাপমাত্রা প্রকাশ করা হয় °C, °F ও K-এ। তাপমাত্রার মাত্রা সমীকরণ নেই, কিন্তু তাপের মাত্রা সমীকরণ শক্তির মাত্রা সমীকরণ ML2T-2 দ্বারা প্রকাশ করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy