1 Answers
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এরা অসংখ্য শাখা-প্রশাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা-জালের মত। এর গাত্র মসৃণ বা অমসৃণ। এরা সাইটোপ্লাজমের মধ্যে একটি সূক্ষ্ম কাঠামো সৃষ্টি করে কোষ উপাংশগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে। অসমিয়াম টেট্রা-অক্সাইড দিয়ে রঞ্জিত করা যায় না। গলজিবস্তু নিউক্লিয়াসের নিকটে থাকে। এরা স্তরীভূত অবস্থায় থাকে, স্তরগুলো চ্যাপ্টা ও ঘনসন্নিবিষ্ট হয়। গাত্র সবসময় মসৃণ। এরা কোষের যৌগ সংশ্লেষন ও ক্ষরণ কার্যের সাথে যুক্ত। অসমিয়াম টেট্রা-অক্সাইড দিয়ে রঞ্জিত করা যায়।
4153 views
Answered