1 Answers

স্থূল সংকেত স্থূল সংকেত যৌগের অণুতে বর্তমান প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যার অনুপাত বুঝায়, প্রকৃত সংখ্যা বুঝায় না। স্থূল সংকেত কখনাে কখনাে আণবিক সংকেতের সমান হয়। যৌগের স্থূল সংকেত নির্ণয়ের জন্য শুধু এর অণুস্থ প্রতিটি মৌলের পরমাণুগুলাের শতকরা হিসেব জানাই যথেষ্ট, আণবিক ভর জানার প্রয়ােজন নেই। স্থূল সংকেত শুধু যৌগের ক্ষেত্রে হতে পারে। একাধিক যৌগের জন্য একই স্থূল সংকেত হতে পারে। আণবিক সংকেত আণবিক সংকেত সর্বদাই যৌগের অবস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলাের প্রকৃত সংখ্যা ও অনুপাত বুঝায়। আণবিক সংকেত সর্বদাই স্থূল সংকেতের সমান বা তার সরল গুণিতকের সমান হয়। যৌগের আণবিক সংকেত নির্ণয়ের জন্য স্থূল সংকেত ও আণবিক ভর অবশ্যই জানা প্রয়ােজন। আণবিক সংকেত যৌগ ও মৌল উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে। সমানুতার ক্ষেত্র ছাড়া সর্বদা ভিন্ন যৌগের আণবিক সংকেত ভিন্ন হয়ে থাকে।

4793 views Answered

Next steps