2 Answers
আমরা প্রত্যেকেই প্রশান্তির ঘুম চাই। কিন্তু তা চাইলেই কি হয়? একটু প্রশান্তির ঘুম পেতে আমরা কত কিছুই না করি। অনেকের কথামতো, শোয়ার আগে বেশি করে পানি খাই, পরিশ্রম করে শরীরকে অধিক ক্লান্ত করে ফেলি, তাড়াতাড়ি বিছানায় যাই, আরও কত কি। তাতেও কাজ হয় না। সময়মতো ঘুমানোর জন্য বিছানায় গেলেও এপাশ ওপাশ করতে করতে আর ঘুম হয় না। বরং চেপে ধরে দুনিয়ার সব চিন্তা ও বিষন্নতা। তাহলে ভালো ঘুমের জন্য কী করতে হবে? এর কী কোনো সহজ উপায় নেই? চেষ্টা করেও ঘুম আসে না সম্প্রতি এ প্রশ্নের উত্তর দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু ওয়েল। তিনি বলছেন, “সুস্থভাবে জীবনযাপনের জন্য রাতের বেলায় পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। এটি কর্মক্ষেত্রে সফলতা পাওয়ারও অন্যতম হাতিয়ার। মানসিকভাবে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই।” এজন্য রাতের বেলায় ভালো ঘুমের উপায়ও বাতলে দেন অ্যান্ড্রু ওয়েল। তিনি এক ধরণের বিশেষ ব্যায়ামের কথা বলেছেন। তা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। যা ঘুমের জন্য অনেক বেশি সহায়ক বলে দাবি করছেন তিনি। এই ব্যায়ামটি ৪-৭-৮ নামে পরিচিত। যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তারা এই ব্যায়ামটি করে খুব তাড়াতাড়ি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এক মিনিটেরও আগে ঘুমিয়ে পড়তে পারেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু ওয়েল ব্যায়ামের নিয়ম – প্রথমে ৪ সেকেন্ড নাক দিয়ে খুব ভালো করে শ্বাস নিন। – এরপর ৭ সেকেন্ড দম ধরে রাখুন। শ্বাস ছাড়বেন না। – তারপর ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। – এভাবে কয়েক বার করুন এবং ঘুমাতে যান। প্রশান্তির ঘুম অনেকেই বলছেন, এই ব্যায়ামটি ঘুমের ক্ষেত্রে ততটা কার্যকর নয়। এতে ১ মিনিটের আগে ঘুম আসার কোনো প্রশ্নই আসে না। তবে ৯৯ ইউ ডটকমের প্রতিবেদনে বলা হয়, এই ব্যায়াম শুধু ফুসফুসের উপরে প্রভাব ফেলে না, এটি মস্তিষ্কের উপরেও কাজ করে। এর ফলে অক্সিজেন মস্তিষ্কে ভালো করে পৌঁছায় এবং কার্বন-ডাই-অক্সাইড দূর হয়ে যায়। তাছাড়া এতে হার্টবিটও কমে আসে এবং দুশ্চিন্তা কমে যায়। যা দেহ ও মনকে প্রশান্তি দেয়। আর এ কারণেই ঘুমের উদ্রেক ঘটে। যাহোক, ঘুম আসুক আর নাই আসুক চেষ্টা করে দেখতে তো কোনো সমস্যা নেই। তাই একবার চেষ্টা করে দেখুন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy