3 Answers
রক্তদান করার আগে এবং পরে মাথায় রাখুন এই বিষয়গুলি— - রক্ত দেওয়ার আগে রেড ক্রস সোসাইটির নিয়মকানুন পড়ে নিন, জেনে নিন আপনি রক্ত দেওয়ার পক্ষে আদৌ উপযুক্ত কি না। কী কী ধরনের রোগব্যাধি শরীরে থাকলে একজন রক্তদান করতে পারেন না তা ডোনারের নিজেরই উদ্যোগ নিয়ে জেনে নেওয়া উচিত। - সাধারণত সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত নিতে আসেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কিন্তু তা সত্ত্বেও রক্ত দেওয়ার আগে জেনে নেওয়াই ভাল। কোনও ভুঁইফোড় প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে লোকজন আসছে শুনলে এড়িয়ে যাওয়াই ভাল। - খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্তদান করলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে না। আর আপনার রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেওয়া হচ্ছে কি না। - খালি পেটে রক্ত দিতে কখনোই যাওয়া উচিত নয়। রক্ত দেওয়ার আগে ভাল করে জল খাওয়া উচিত এবং চা-কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন। - বেশিরভাগ রক্তদান শিবিরেই রক্ত দেওয়ার পরে কিছু না কিছু খাবার দেওয়া হয়। সাধারণত রক্ত দেওয়ার পরে নোনতা কিছু খাবার খেতে হয়। ফ্রুট জুস, কুকিজ ইত্যাদি খেতে পারেন।.

রক্ত দেয়ার পূর্বে করনীয়ঃ ১) আপনি যদি কোনো কারণে অসুস্থবোধ করে তবে সেদিনের মতো রক্ত দেয়া থেকে বিরত থাকুন ২) রক্ত দেয়ার পূর্বে পুষ্টিকর খাবার খেয়ে নিন, কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না। ৩) রক্ত দানের পূর্বে প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার খাবেন। ৪) যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন। ৫। ভর পেট খাওয়ার ৩০ থেকে ৬০ মিনিট পর রক্ত দেওয়া ভাল ৬। খালি পেটে না দিয়ে হাল্কা খাবার খেয়ে রক্ত দেওয়া ভাল রক্তদানের পরে করনীয়ঃ ১) অনেকটা সময় শুয়ে থাকবেন। হুট করে উঠে বসবেন না বা উঠে দাঁড়াবেন না। ২) প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার গ্রহন করুন। এই ব্যাপারে অবহেলা করবেন না মোটেও। ৩) আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি ধরণের খাবার খাবেন। ৪) কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন। এবং বেশ কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করে বিশ্রাম নিন। ৫) রক্তদানের ৩ মাস পর নতুন করে রক্ত দিতে পারবেন। এর আগে পুনরায় রক্ত দেবেন না। দুঃসময়ে রক্তদান, সতর্কতা এবং যা জানা জুরুরী প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, ভূমিকম্প, হরতাল, দুর্ঘটনা নানা ভাবে আহত মানুষ অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা যায়। রোগীর অপারেশন করতে গেলে প্রয়োজন পড়ে রক্ত। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে রক্ত দেয় বাঁচিয়ে তোলে। সুস্থ মানুষের এই রক্ত দানের ফলে বেঁচে উঠে মৃত্যু পথ যাত্রী মানুষ। রক্ত দানের আগে রক্তদানের নিয়ম এবং সতর্কতাগুলো জেনে নেয়া দরকার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy