1 Answers
শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ওপর শরীয়তের কোনো বিধান চাপানো যায় না। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, رفع القلم عن ثلاثة: عن الصغير حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المجنون حتى يفيق তিন ব্যক্তির উপর থেকে (দায়িত্বের) কলম উঠিয়ে নেয়া হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত (২) শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং (৩) পাগল বিবেকবুদ্ধি ফিরে পাওয়া পর্যন্ত। (আবু দাউদ ৪৪০৩ তিরমিযী ১৪২৩ নাসাঈ ৩৪৩২ ইবনে মাজাহ ২০৪১) সুতরাং নাবালেগ শিশু ওযু ছাড়াই কোরআন ধরলে তার কোন গুনাহ হবে না। তবে বড়দের উচিত, শিশুকে এই শিক্ষা দেয়া যে, কোরআন ওযু ছাড়া ধরা যায় না।
5352 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy