1 Answers

একজিমা এক প্রকাম চর্ম রোগ যা বাংলাদেশে পামা, বিখাউজ, কাউর ঘা ইত্যাদি স্থানীয় নামে পরিচিত। এই রোগের লক্ষন হলো ত্বকের যে জায়গায় এই একজিমা হয় সেখানে খুব চুলকানি হয়। এর সাথে সাথে • ত্বক লালচে হয় আর জ্বলুনি হয় • ত্বক শুষ্ক হয়ে যায় • ত্বক ফেটে যায় • অথবা সেই এলাকার ত্বক শক্ত হয়ে যায়। একজিমা শিশুদের মধ্যে দেখা যায়। বাচ্চাদের বয়স এক বছর হবার আগেও ত্বকের এই অসুখটা দেখা দিতে পারে। বাচ্চাদের একজিমা কনুই, হাঁটু বা গলার ভাজে দেখা দিলেও এটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে তিন চতুর্থাংশ ক্ষেত্রে বাচ্চাদের ১৫ বছর বয়েসের মধ্যে একজিমা সেরে যায়। আশা করি বুঝতে পারছেন।

10032 views Answered

Next steps