1 Answers
একটি মনোরোগ সাইকোসিসের সাথে নিউরোসিসের পার্থক্য হল নিউরোসিসে দৃষ্টিভ্রম এবং ভ্রম । এই দুইটি উপসর্গ থাকে না। নিউরোসিস মূলত মৌল প্রবৃত্তির তাড়না ও তার নিয়ন্ত্রণকারী শক্তির অবচেতন দ্বন্দ্ব থেকে উদ্ভূত। আসলে নিউরোসিসে এই নিয়ন্ত্রণকারী শক্তিই প্রাধান্য বিস্তার করে। আর সিগমুন্ড ফ্রয়েড মনে করতেন সাইকোসিস রোগীদের মনোজগত বাস্তবতা থেকে ভিন্ন। বাস্তবে অবশ্য সাইকোসিস এবং নিউরোসিসের মাত্রাগত পার্থক্য কম। সাইকোসিসের রোগীরা দৃষ্টিভ্রম এবং ভ্রম এই দুইটি সমস্যায় ভুগে থাকে। এজন্য আইনের দৃষ্টিতে এদের কর্মকাণ্ডের জন্য এরা দায়ী নয় বলে মনে করা হয়।
7928 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy